১২ সেপ্টেম্বর সিলেটে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে কোম্পানীগঞ্জ কাবাডি দল

দলের বাছাই সম্পন্ন

১২ সেপ্টেম্বর সিলেটে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে কোম্পানীগঞ্জ কাবাডি দল

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১০/০৯/২০২৬ ১৯:৫৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আয়োজন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা কাবাডি দলের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বাছাইপর্বে উপজেলার বিভিন্ন এলাকার উদীয়মান ও তরুণ খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগীদের দক্ষতা, শারীরিক সক্ষমতা, কৌশল ও মাঠের নৈপুণ্য মূল্যায়ন শেষে সেরা ১২ জন খেলোয়াড়কে চূড়ান্ত দলের জন্য নির্বাচন করা হয়।

বাছাইপর্বে অনুষ্ঠিত ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক আনোয়ার সুমন। মাঠ পরিচালনা, খেলোয়াড়দের দক্ষতা মূল্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় তাঁর ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টরা পরবর্তীতে তাঁকে নবগঠিত কোম্পানীগঞ্জ কাবাডি দলের প্রধান কোচের দায়িত্ব দেন।

এ ছাড়া সরকারি কোচ হিসেবে রুহেল আহমদ এবং টিম ম্যানেজার হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাছাই কার্যক্রমে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উছমান গণি এবং ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার।

দল গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরণ চন্দ্র দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন ও সদস্য মো. রজন মিয়াকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উছমান গণি বলেন, “কোম্পানীগঞ্জের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। এই দলটি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে জেলা পর্যায়ে নিজেদের সেরাটা তুলে ধরবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, প্রতিযোগিতায় ভালো ফল করে তারা কোম্পানীগঞ্জের জন্য গৌরব বয়ে আনুক। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দলটির সার্বিক সহযোগিতা ও উৎসাহ অব্যাহত থাকবে।”

নবগঠিত কোম্পানীগঞ্জ কাবাডি দল আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সিলেট জেলা পর্যায়ে শুরু হতে যাওয়া ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নেবে।


সোহেল রানা / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad