বড়লেখায় অবৈধ দোকানপাট ও পার্কিং উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

বড়লেখায় অবৈধ দোকানপাট ও পার্কিং উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১০/০৯/২০২৬ ১৮:২৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় সড়কের পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহবুবুল আলম মাহবুবের নেতৃত্বে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ (ওসি), বড়লেখা থানার সমন্বয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরবর্তীতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ সময় যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সড়কের পাশে অবৈধভাবে দোকান স্থাপন ও যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

হিফজুর রহমান / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad