সেমিফাইনালে বাংলাদেশের সামনে ভারত, জয়ের বিশ্বাস জ্যোতির

সেমিফাইনালে বাংলাদেশের সামনে ভারত, জয়ের বিশ্বাস জ্যোতির

প্রথম ডেস্ক

০৯/০৯/২০২৬ ১৪:০৬:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নারী এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ে টাইগ্রেসদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে ভারতের বিপক্ষে সাফল্য কম হলেও এবার নিজেদের ‘ভালো দিন’-এর অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে শক্তিশালী ভারতকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০৩ রানের ছোট পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬৯ রানে থামিয়ে দেয় স্বাগতিকদের। সেই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের সামনে দাঁড়াবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের হিসাবও অবশ্য সামনে আসছে। গত এশিয়া কাপ এবং ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছেই হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপের শিরোপা জয়ের পথে ভারতকে হারানোর স্মৃতি থাকলেও বড় মঞ্চে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দলটির বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয়।

তারপরও এবার অতীত নিয়ে ভাবতে চান না জ্যোতি। তার কাছে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের দিন দলের সেরা পারফরম্যান্সটা বের করে আনা।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পাফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের সেমিফাইনাল।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad