মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৯/০৯/২০২৬ ১৫:৩৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌরসভার একাধিকবারের নির্বাচিত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মাধবপুর পৌর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে চেক ডিজঅনার সংক্রান্ত পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাগুলো ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাধবপুর থানা-পুলিশ পৌর এলাকার স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা তামিল করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শাহ মো. মুসলিম দীর্ঘদিন ধরে মাধবপুরের স্থানীয় রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি একাধিকবার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও এলাকায় পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।


এ বিষয়ে পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজীব দেব রায় রাজু /ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad