‘পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে না’
Led Bottom Ad

শামা ওবায়েদ

‘পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে না’

প্রথম ডেস্ক

০৫/০৫/২০২৬ ১৮:৩০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, "ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। প্রতিবেশী দেশে কোন দল সরকার গঠন করল, তার ওপর ভিত্তি করে আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না। আমাদের পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।"

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, "আমাদের মূল ভিত্তি হচ্ছে 'বাংলাদেশ প্রথম' (Bangladesh First) নীতি। এই নীতির আলোকেই আমরা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব। ভারতের কেন্দ্রীয় বা রাজ্য পর্যায়ে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আমাদের সম্পর্ক পরিচালিত হবে।"

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সোমবার (৪ মে) চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটতে যাচ্ছে। প্রতিবেশী এই রাজ্যে বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি অবস্থান পরিষ্কার করতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ এই বক্তব্য দেন। প্রতিমন্ত্রী জানান, নিজস্ব পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad