সীমান্ত হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ চুপ থাকবে না: হুমায়ুন কবির
Led Bottom Ad

সীমান্ত হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ চুপ থাকবে না: হুমায়ুন কবির

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১০:৩৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ নীরব দর্শক হয়ে থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের সীমান্ত নীতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকারের এই অবস্থান পরিষ্কার করেন।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের সাধারণ মানুষ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই জোরালো ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে অবশ্যই আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের ঘোষণার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন যে, নির্বাচনী বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের রাজনৈতিক বক্তব্যকে বাস্তবে রূপ দেয় কি না, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করবে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই বাংলাদেশের মূল সম্পর্ক বিদ্যমান বলে তিনি জানান।

সীমান্ত হত্যা প্রসঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করে হুমায়ুন কবির বলেন, "এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশ নীরব থাকবে না। অতীতের মতো সীমান্ত পরিস্থিতি আর থাকবে না।" তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad