যাদুকাটা নদীতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ, এলাকায় রহস্য
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা–এ যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ ভেসে উঠেছে। বুধবার (১৩ মে) সকালে নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতে পারে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা–এর বাসিন্দা মৃত আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা–এর মিয়ারচর গ্রামে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়া–এর বাড়িতে পরিবারসহ বসবাস করতেন এবং তার গরু দেখাশোনার কাজ করতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর বুধবার সকালে যাদুকাটা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি
মন্তব্য করুন: