পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, মূলত শারীরিক অসুস্থতাজনিত কারণেই মি. দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে দীপেন দেওয়ানও সরকারের মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিলেন। এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।
এ রহমান
মন্তব্য করুন: