সরকার আওয়ামী লীগের প্রেমে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার আওয়ামী লীগের প্রেমে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রথম ডেস্ক

০৪/০৬/২০২৬ ২৩:০৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বর্তমান সরকার আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান নিচ্ছে এবং দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।


সরকারের কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার ইসলামী ব্যাংক দখল করে তা এস আলমের নিয়ন্ত্রণে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার বর্তমানে আওয়ামী লীগের প্রতি সহনশীল আচরণ করছে, যাতে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পায়।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের নীতিতে অটল থাকলে আওয়ামী লীগের মতো পরিণতি সরকারেরও হতে পারে।


তিনি আরও অভিযোগ করেন, সংসদে বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না এবং নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করত, সরকারও একই ধারা অনুসরণ করছে।


একই অনুষ্ঠানে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনার সময় যে পথে দেশ পরিচালিত হয়েছে, বিএনপিও এখন একই পথে এগোচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এবং সেটি কীভাবে ঘটবে, তা সময়ই বলে দেবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: