স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর

স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ০৫:২০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। তিনি বলেছেন, শিক্ষা খাতে কোনো ধরনের নেপোটিজম বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না—মেধার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে।

শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে কিছু ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। তবে বর্তমান অবস্থানে শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, এবং ভবিষ্যতে এ ধরনের সুযোগ আর থাকবে না।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়নে তাদের দায়িত্বশীল হতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়; এটি জ্ঞান, মূল্যবোধ, নেতৃত্ব ও মানবিক গুণাবলি গঠনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধকে ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad