ঢাকা-নারায়ণগঞ্জ নৌরুটে ৯ নৌযানকে অর্থদণ্ড

ঢাকা-নারায়ণগঞ্জ নৌরুটে ৯ নৌযানকে অর্থদণ্ড

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:৪৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা নৌপথে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯টি বালিবাহী নৌযানকে অর্থদণ্ড দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।

শনিবার নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং অভিযানে সহায়তা করেন। মোট ১১টি নৌযান পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, বেশিরভাগ নৌযানের নিবন্ধিত পরিমাপের সঙ্গে বাস্তব পরিমাপের অসামঞ্জস্য রয়েছে। পাশাপাশি একাধিক নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও নেভিগেশন যন্ত্রপাতির ঘাটতি পাওয়া যায়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

অভিযানে অনিয়মের প্রমাণ মেলায় ৯টি নৌযানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত ও নিরাপত্তাহীন নৌযানের বিরুদ্ধে তদারকি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে। তিনি মালিক ও পরিচালকদের নৌনিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও জানান, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযানে অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: