মালয়েশিয়ায় পৌঁছেই রাষ্ট্রীয় সম্মান, ফেসবুকে যা লিখলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় পৌঁছেই রাষ্ট্রীয় সম্মান, ফেসবুকে যা লিখলেন আনোয়ার ইব্রাহিম

প্রথম ডেস্ক

২৩/০৬/২০২৬ ১৪:৩৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সফরকে গুরুত্ব দিয়ে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে রাষ্ট্রীয় সম্মানও জানায়।


সফর উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। আর প্রথম আনুষ্ঠানিক গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াকে তিনি দুই দেশের সম্পর্কের প্রতি বাংলাদেশের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।


আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, এই সিদ্ধান্ত মালয়েশিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি মালয়েশিয়ার প্রতি বাংলাদেশের বিশেষ গুরুত্বেরও ইঙ্গিত বহন করে।


পুত্রজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। এ সময় মেজর নুর আহমদ জাইম জাহারির নেতৃত্বে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ১০৫ সদস্য ও তিন কর্মকর্তা গার্ড অব অনার প্রদান করেন।


ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, শিক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতার নতুন দিগন্তও উন্মোচিত হবে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হিসেবে এই সফর মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব ও গভীরতাকে নতুনভাবে সামনে এনেছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: