জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে জনতা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়ন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে জনতা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়ন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৯/০৬/২০২৬ ২০:১১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা বাজার এলাকার জনতা উচ্চ বিদ্যালয় (কামরাঙ্গী)-এ সোমবার (২৯ জুন) ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছসহ মোট ৩৫টি গাছের চারা রোপণ করা হয়। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সদস্য আনোয়ারা বেগম, সাদিক আহমদ, আলী আহমদ, ডা. আনোয়ার মিয়া, দুদু মিয়া, আব্দুল হান্নান, আব্দুল বাসিত, ফারুক আহমদ, কদর আলী ও আসিক মিয়া।


বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাছিতুর রহমানসহ গওসুল আজম, শাহনুর আলী, গোবিন্দ রায়, হযরত আল মামুন, আনিসুর রহমান, তাজিন জাহান, চন্দনা বর্মন, সুমাইয়া বেগম, নাইমা তাসনিম এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতাকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সকলের প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: