নবম পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, বাস্তবায়ন এক ধাপেই

নবম পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, বাস্তবায়ন এক ধাপেই

প্রথম ডেস্ক

০৬/০৭/২০২৬ ১৮:০০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। চূড়ান্ত বেতনহার কমিশনের মূল সুপারিশের চেয়ে কিছুটা কম হলেও, নতুন পে-স্কেল দুই ধাপে নয়, বরং একবারেই বাস্তবায়নের পরিকল্পনা করছে অর্থ বিভাগ।

আজ সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গঠিত পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যাতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুরুতে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে দুই ধাপে করলে অনলাইন বেতন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম 'আইবাস++' (iBAS++)-এ সমন্বয় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রশাসনিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। এসব দিক বিবেচনা করে এক ধাপেই নতুন বেতন কাঠামো কার্যকরের কথা ভাবছে সরকার।

আজকের বৈঠকের মূল এজেন্ডা জানা গেছে, পর্যালোচনা কমিটির আজকের বৈঠকে মূলত নিচের বিষয়গুলো গুরুত্ব পাবে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব ও ব্যয়ের হিসাব। বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি ও বেতন সমন্বয়ের পদ্ধতি। বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে বৈষম্য দূর করে ভারসাম্য বজায় রাখা। কোন সুপারিশগুলো অপরিবর্তিত থাকবে এবং কোনগুলো সংশোধন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর 'মূল বেতন' কার্যকর করা হতে পারে। আর বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় যুক্ত হতে পারে ২০২৭-২৮ অর্থবছর থেকে।


আর আর

মন্তব্য করুন: