ফেঞ্চুগঞ্জ থেকে র্যাবের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার (১১ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে র্যাব-৯-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সার কারখানা নতুন বাজারে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনায় র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আর আর
মন্তব্য করুন: