জকিগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

জকিগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৩/০৭/২০২৬ ২১:৫৯:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এর অংশ হিসেবে সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও তালিকাভুক্ত হয়েছে।

আদেশে বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম সংযুক্ত তালিকার ৩৫৪ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাদের প্রত্যাশা, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধাও দ্রুত নিশ্চিত করা হবে। এতে উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

মোর্শেদ লস্কর / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad