পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক একটি জাতীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে দুটি আলাদা অপরাধ হিসেবে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে তদন্ত ও বিচার প্রক্রিয়ার ক্ষমতা বাড়ানো হয়েছে, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার নীতিও এই আইনে বহাল রাখা হয়েছে।
আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি সংস্থা, পুলিশ, বিচার বিভাগ এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ কোস্ট গার্ড ও বিজিবির মহাপরিচালকবৃন্দ।
আর আর
মন্তব্য করুন: