হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত অভিনেত্রী পরীমনি। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে ফেসবুকে তিনি লিখেছেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”
এর আগে পরীমনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড ২–১ গোলে হেরে বিদায় নেওয়ায় পরীমনির সেই রসিকতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ১৯ জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
রত্না বাউরী
মন্তব্য করুন: