গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম কেন্দ্রীয় সম্মেলন ২৯ অক্টোবর

৫২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম কেন্দ্রীয় সম্মেলন ২৯ অক্টোবর

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৬ ২১:৪৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২৯ অক্টোবর। সম্মেলনকে সামনে রেখে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করে তোলার লক্ষ্যে ৫২ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্কাইয়া ইসলামকে আহ্বায়ক এবং তানজিনা বেগমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 


প্রস্তুতি কমিটির অধীনে কাজের পরিধিকে গতিশীল করতে ৫টি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়। এর মধ্যে দপ্তর উপ-কমিটিতে আহ্বায়ক হলেন তাহমিদ হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান, কিশোর কুমার, জিতু কর্মকার, আব্দুর রহমান, ফারজানা আহমেদ ও রিদওয়ানুল ইসলাম জারিফ।


অর্থ উপ-কমিটিতে আহ্বায়ক ফিরোজ আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন শ্রীকান্ত বিশ্বাস, বিপুল কর্মকার, শয়ন রূদ্র, প্রত্যয় বড়ুয়া, মাশিয়াত জাহিন, লক্ষ্মণ রায় ও হাদী খান।


প্রচার উপ-কমিটিতে আহ্বায়ক ধ্রুব বড়ুয়া। সদস্য হিসেবে রয়েছেন আয়শা আক্তার, শোয়েবুর রেজা চৌধুরী, ফারহান দাউদ, এডিসন বৈদ্য, রিশাদ আমীন বর্ণ, রূপম রায়, সৌভিক জয়, সামিয়া জামিন, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ চিকু।


সংস্কৃতি ও সাজসজ্জা উপ-কমিটি: আহ্বায়ক ভূমিকা সরকার। সদস্য হিসেবে রয়েছেন ক্লিনটন চাকমা, এমদাদ উল্লাহ, সঞ্জয় গোয়ালা, রোদ্দুর রিফাত, রাকিবুল হক মাহির, অন্তু বিশ্বাস, মুর্তজা আরিয়ান, রূপকথা অরোরা, তাসলিমা আক্তার কনক, লোকমান হোসেন, তামিহা রাফা ও আফরিন খান শাম্মী।


আপ্যায়ন ও আবাসন উপ-কমিটি: আহ্বায়ক রাকিব মাহমুদ। সদস্য হিসেবে রয়েছেন বিপ্লব দে, তুফান মণ্ডল, মারিয়াম আক্তার মিম, জুনায়েদ হোসেন বান্নাহ, দীপক রায়, খোকন বড়াল, সীমা আক্তার, শরীফ আহমেদ, বলরাম রিকমুন ও অমিত বিশ্বাস।


সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই সম্মেলনের মাধ্যমে দেশের সার্বিক ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক চেতনাকে আরও সুসংগঠিত করা হবে। আগামী ২৯ অক্টোবরের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির সদস্যরা ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad