বড়লেখায় সড়কে যানজট নিরসনে অভিযান, ১০ মামলায় জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
অভিযানকালে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, সড়ক ব্যবহারে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে সড়কের পাশে দোকান না বসানো, যত্রতত্র মালামাল না রাখা এবং যানজট সৃষ্টি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, হাজীগঞ্জ এলাকায় যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতির সহযোগিতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানো সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হিফজুর রহমান / নীরব চাকলাদার
মন্তব্য করুন: