হবিগঞ্জে পিকআপ কাভার্ড ও ভ্যানের মুখোমুখি সং/ঘ /র্ষ, নি /হ /ত ১

হবিগঞ্জে পিকআপ কাভার্ড ও ভ্যানের মুখোমুখি সং/ঘ /র্ষ, নি /হ /ত ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/১১/২০২৬ ১৩:৪৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পিকআপের যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এদিকে এই আকস্মিক দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad