বড়লেখায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মতবিনিময় সভা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) দাসের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ।
২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার (মেম্বার)-এর সঞ্চালনায় সভায় ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ়করণ এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করা হয়।
২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: