পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ যানবাহনকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ যানবাহনকে জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৭/২০২৬ ২২:০৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অতিরিক্ত শব্দদূষণের দায়ে ১১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগ ও সিলেট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিমা আক্তারের নেতৃত্বে ও জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনজুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় সিলেট নগরীর সুবিদবাজার, শাহপরানসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১১ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে শব্দদূষণবিরোধী এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।



তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad