শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় হুঁশিয়ারি ককরোচ পার্টির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় হুঁশিয়ারি ককরোচ পার্টির

প্রথম ডেস্ক

২৫/০৭/২০২৬ ১৩:২৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতে  নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে আরও কঠোর অবস্থান নিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি ।

সংগঠনটির দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে সরকারের সঙ্গে আর কোনো আলোচনায় বসার যৌক্তিকতা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা একচুলও সরে আসবে না। সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে পরবর্তী বৈঠক অর্থহীন হয়ে পড়বে।

এর আগে শুক্রবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

বৈঠকে আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটি বিষয়ে সরকার নীতিগত সম্মতি দেয়। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসের ঘটনায় হতাশায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। সরকারি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না এবং এ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে।

সংকট নিরসনে সরকার ইতোমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির  ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, শুধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; শীর্ষ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ অপরিহার্য।

এদিকে বহুল আলোচিত এ সংকট নিরসনে শনিবার দুপুরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad