তাহিরপুরে খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ
Led Bottom Ad

তাহিরপুরে খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১০/০৮/২০২৫ ১৪:০৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তি  মুচি সম্প্রদায়ের। বাড়ি থেকে  নিজ বাড়ি যাওয়ার পথে খাল পাড়ি দেওয়ার সময় জলের স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন টুনু (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সূর্যের গাও গ্রাম এর সুনীল দাসের ছেলে।  দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি। 


রাতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল না আসায়,স্থানীয় লোকজন ও স্বজনরা পানিতে নেমে খোঁজা খুজি করছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম গণমাধ্যমের কাছে বলেন, আমি ঘটনাস্থল দেখে এসেছি।  স্থানীয়রা খোঁজাখুজি করছেন। ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সকালে খোঁজাখুজি করবে বলেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad