ছাতকে লতিফিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফয সম্পন্ন ও ছবক প্রদান উপলক্ষে সভা

ছাতকে লতিফিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফয সম্পন্ন ও ছবক প্রদান উপলক্ষে সভা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৮/০৭/২০২৬ ১৮:৪০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে অবস্থিত মোহাম্মদিয়া লতিফিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ জুলাই) বাদ জোহর মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেটিয়ারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশিকুন নূর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের হিফয তাকমীল জামাতের শিক্ষার্থী মো. জাকির হোসেন।


অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব, পবিত্র কুরআন হিফজের ফজিলত এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষা বিষয়ে আলোচনা করেন। 


সভায় বক্তারা বলেন, কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে এবং আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ হাফিজ আব্দুল মুক্তাদির সাহেব, মোহতামিম, চরমহল্লা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ বশির আহমদ (বল্লভপুর), মাওলানা আব্দুল আউয়াল (চরচৌলা), মাওলানা নজমুল হক নছিব (কালিয়ারচর), আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিরাজুল হক, মাস্টার আবুল খায়ের (চরমাধব), মাওলানা আব্দুল হাই, আব্দুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী, টেটিয়ারচর বাজার), আব্দুল মতিন ও আব্দুল হামিদ (খরিদিচর) এবং মো. জলাল উদ্দিন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জমসিদ আলী, আব্দুস সালাম, লিলু মিয়া, চমক আলী, আব্দুল মতিন, জহুর উদ্দিন, আবু তালেব, ফারুক আহমদ, আব্দুর রউফ, আনছার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আলোচনা শেষে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হয় মো. জাকির হোসেনকে। তিনি মো. আবুল হোসেনের পুত্র এবং খরিদিচর গ্রামের বাসিন্দা।


এছাড়া মহিলা শাখার দুই শিক্ষার্থীকে হিফযে ছবক প্রদান করা হয়। তারা হলেন— মোছা. কলছুমা জান্নাত, পিতা: মৃত কালা মিয়া, গ্রাম: টেটিয়ারচর, চরমহল্লা এবং মোছা. ফাতেহা জান্নাত, পিতা: মিনহাজুর রহমান ফয়সল, গ্রাম: পুরাকাটি পীরেরগাঁও, চেচান বাজার, ছাতক।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ হাফিজ আব্দুল মুক্তাদির সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সুজন তালুকদার/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad