নগরীতে মাইক্রোবাসসহ নিষিদ্ধ এনার্জি ড্রিংকসের বড় চালান জব্দ

নগরীতে মাইক্রোবাসসহ নিষিদ্ধ এনার্জি ড্রিংকসের বড় চালান জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/১১/২০২৬ ২০:৩২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নগরীর চৌকিদেখী সিটি গেট এলাকায় চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চৌকিদেখী সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় পুলিশের সংকেত অমান্য করে একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মজুমদারী লিচুবাগান এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী রাস্তার মুখে গাড়িটি আটক করা হয়।

পরে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০) তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আজিজ লিমন, কুমিল্লার চান্দিনা উপজেলার তেয়ারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাব্বির আহমদ এবং একই উপজেলার তেঘারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad