ছাতকের গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

ছাতকের গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৫/১১/২০২৬ ১৯:২১:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জস্থ সুহেল মার্কেটে ডেলটা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেম্বার কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাদ জোহর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাঈদ আহমদ। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন হাফিজ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন, ছাতক-দোয়ারাবাজার আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি, জেলা বিএনপির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, অধ্যক্ষ মহি উদ্দিন, মাওলানা আকবর আলী, সামছুউদ্দিন, ছাদিকুর রহমান ছাদিক, আবুল লেইছ কাহার,  আশরাফুর রহমান চৌধুরী, রেজাউল করিম তালুকদার, সূফি আলম সুহেল, আশরাফুর রহমান এনাম, পল্লী বিদ্যুতের জিএম কে এ তুহিন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ম্যানেজার এবং সাবেক ইউপি সদস্য দিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. তামিম আহমেদ।

পরিচালক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বখতিয়ার হোসেন, জিল্লুর রহমান মানিক ও রুবেল আহমদ। এছাড়া ইলেকট্রিশিয়ান কাওছার আহমদ ও তাই আল আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সফলতা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad