তাহিরপুরে আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন মোস্তাক আহমেদ

তাহিরপুরে আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৫/১১/২০২৬ ২০:৪০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মেসার্স মোস্তাক অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ। আগামী ১২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্যবসায়ী মহলে মোস্তাক আহমেদ একজন অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র ও নিরহংকার ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইতিপূর্বে তিনি চারবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতার সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি নবগঠিত সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, দীর্ঘদিনের সমস্যা সমাধান, সংগঠনের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোস্তাক আহমেদ। এজন্য তিনি সম্মানিত ভোটার ও ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।

গত ২ নভেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এ সময় সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আপিল বোর্ডের প্রধান ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, আপিল বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী এবং ডা. সামসু উদ্দিন উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ১২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৫ নভেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ১৬ নভেম্বর, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল: ১৯ নভেম্বর,আপিল নিষ্পত্তি: ২১ নভেম্বর, চূড়ান্ত প্রার্থীদের শুনানি: ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার: ২৫ নভেম্বর, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ: ২৬ নভেম্বর

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। প্রায় ১৮ বছর বা দেড় যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad