সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা বৃহস্পতিবার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা বৃহস্পতিবার

প্রথম ডেস্ক

০৪/১১/২০২৬ ২২:২৩:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় (তোপখানা, কাজীর বাজার, সিলেট)-এ এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

মহানগর যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহাসিক এই দিবসটি সফল ও সার্থক করে তুলতে সভায় সিলেট মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সিলেট মহানগর যুবদলের অধীনস্থ ৬টি থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের সকল আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সম্প্রতি গঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad