হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/১১/২০২৬ ২২:০৬:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তাঁর মূল বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর থেকে তিনি লাখাইয়ে নানার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য তিনি মোটরসাইকেলে করে হবিগঞ্জে আসেন। কাজ শেষে ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তানভীর ছিটকে বাসের সামনের বাম্পারের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে মোটরসাইকেল চালক যুবক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায়।

ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad