মধ্যরাতে পরীমনির ‘‌আপত্তিকর' স্ট্যাটাস ভাইরাল

মধ্যরাতে পরীমনির ‘‌আপত্তিকর' স্ট্যাটাস ভাইরাল

প্রথম ডেস্ক

০৬/১১/২০২৬ ১৩:৪৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। আঞ্চলিক ভাষায় দেওয়া ওই পোস্টে ‘শহিদ ভাই’ এর শেখানো একটি কথার উল্লেখ করেছেন তিনি। তবে কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কিংবা ‘শহিদ ভাই’ বলতে কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এরপর তিনি আরও লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’


পরীমনির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর বক্তব্যের লক্ষ্য কারা, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা এবং হট্টগোলের ঘটনা দিনভর আলোচনায় ছিল।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় পরীমনির বিরুদ্ধে আগে জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এদিকে ভিড়ের মধ্যে কেউ তাঁকে স্পর্শ করেছেন; এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়।’ পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

আদালত প্রাঙ্গণের ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেছেন। আবার অনেকে ভিড়ের মধ্যে নারীর নিরাপত্তার বিষয়টি সামনে এনে পরীমনির পক্ষেও মত দিয়েছেন।

এরই মধ্যে মধ্যরাতে তাঁর রহস্যময় স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টটি ঠিক কাকে উদ্দেশ করে দেওয়া, তা নিয়ে এখনো মুখ খোলেননি পরীমনি।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad