বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রীমঙ্গলে যুবকের মৃত্যু

বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রীমঙ্গলে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/০৭/২০২৬ ১৮:০২:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃষ্টি থেকে বাঁচতে একটি ফিশারির ঘরে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বরুনা হাজিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান বরুনা হাজিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ইমরান শ্রমিক হিসেবে ওয়াসিম মিয়ার ফিশারিতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি পাশের জিল্লুর রহমানের ফিশারির একটি ঘরে আশ্রয় নেন। এ সময় অসাবধানতাবশত ঘরের একটি বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ইমরানের চিৎকার শুনে তার সঙ্গে থাকা চাচাতো ভাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কাজের তাগিদে ভোরে বাড়ি থেকে বের হয়ে এভাবে অকালে প্রাণ হারানোর ঘটনায় ইমরানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad