শাবিপ্রবির প্রফেসর ড. মোজাম্মেল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

শাবিপ্রবির প্রফেসর ড. মোজাম্মেল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০৭/২০২৬ ২১:১২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত- যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত- প্রফেসর ড. মোজাম্মেল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শাহজালাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad