বালাগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২

বালাগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিনিধি, বালাগঞ্জ

৩০/০৭/২০২৬ ০০:০৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে। তবে মূল অভিযুক্ত পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের সালমান এবং হাঁড়িয়ারগাঁও গ্রামের নজির মিয়ার ছেলে গাড়িচালক কাশেম মিয়া। পলাতক অভিযুক্ত হলেন হাঁড়িয়ারগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে সানুর মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিমাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ওই ছাত্রী ক্লাস শেষে হেঁটে বাড়ি ফিরছিল। হাঁড়িয়ারগাঁও এলাকায় পৌঁছালে সানুর মিয়া ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সালমান ও কাশেমকে আটক করেন। তবে সানুর মিয়া পালিয়ে যায়। পরে আটক দুজনকে বালাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বালাগঞ্জ থানার ওসি মো. আব্দুল লতিব তফাদার জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আটক দুই আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনসূরা আক্তার জানান, পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad