সিলেট থেকে পুলিশি পাহারায় কানাইঘাটে পৌছলেন এনসিপি নেতারা

সিলেট থেকে পুলিশি পাহারায় কানাইঘাটে পৌছলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

৩০/০৭/২০২৬ ২১:০২:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জে সফরকালে হামলার অভিযোগ ওঠার পর পুলিশি নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সার্কিট হাউস থেকে কানাইঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যেই তাদের বহরটি গন্তব্যের পথে রওনা হয়। রাত ৮ টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কানাইঘাটে পৌছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা এনসিপি নেতা মারুফ হাসান। 

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

এনসিপির নেতাদের অভিযোগ, দ্বিতীয় দফায় গোলাপগঞ্জ সফরকালে ৫ মাইল এলাকাসহ দুটি স্থানে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরার পর তাদের কানাইঘাট সফরকে ঘিরে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

সফরকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সার্কিট হাউস এলাকা এবং সড়ক পথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

কানাইঘাট সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad