‘বিএনপির হাইকমান্ড কেন দলীয় চাঁদাবাজদের থামাতে পারছে না’

কোম্পানীগঞ্জে নাসির উদ্দিন পাটোয়ারী

‘বিএনপির হাইকমান্ড কেন দলীয় চাঁদাবাজদের থামাতে পারছে না’

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

৩১/০৭/২০২৬ ২০:৫৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“সারাদেশে দখলবাজি, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে বিএনপির মাত্র পাঁচ শতাংশ লোক জড়িত হলেও এর দায় পুরো দলকেই নিতে হচ্ছে। বিএনপির হাইকমান্ড কেন এই দুষ্ট লোকদের থামাতে পারছে না? তাদের অপকর্মের উপার্জন কি হাইকমান্ড পর্যন্ত পৌঁছায়?”— সিলেটে পথসভায় এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এনসিপি আয়োজিত ‘জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ‘নারী শক্তি’র সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

পথসভায় বক্তারা দেশের চলমান রাজনীতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন কোনো দখলদারিত্ব কিংবা ক্ষমতার দাপট সাধারণ মানুষ মেনে নেবে না। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

কর্মসূচি উপলক্ষে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতাদের সড়কপথে কোম্পানীগঞ্জে নিয়ে আসা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পথসভাটি শেষ হয়।

পথসভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে। কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কোম্পানীগঞ্জের সাধারণ জনগণের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোহেল রানা / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad