দুপুরের মধ্যে তুমুল বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে তুমুল বজ্রবৃষ্টির আভাস

প্রথম ডেস্ক

০২/০৮/২০২৬ ১০:২৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া বার্তায় বলা হয়, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

এদিকে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad