নগরের ছড়ারপার এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

নগরের ছড়ারপার এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৮/২০২৬ ২১:১৭:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর ছড়ারপার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলী (২৯) কে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৯টি মামলা রয়েছে। 

এসএমপি সূত্র জানিয়েছে, গত ২০ নভেম্বর সোবহানীঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রাকালে এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। ওই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জিহাদকে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামে। বর্তমানে তিনি নগরীর ছড়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।

প্রাথমিক তদন্তে জিহাদকে একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনের মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad