সিলেটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য আটক

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য আটক

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৮/২০২৬ ১৭:১৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অনলাইন জুয়া চক্রের সাত সদস্যকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চুন্টা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান (৫০), সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার শাহেদ মিয়ার ছেলে জসিম (২২), মোগলাবাজার থানার কুচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাবেদ আহমেদ (২৭), বালাগঞ্জের নবীনগর এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুর রফিক (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ডুবাচাইল এলাকার আব্দুর রশিদের ছেলে মো. সোহাগ মিয়া (৩০), দক্ষিণ সুরমা থানার শিলাম এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আলমগীর হোসেন (৩৩) এবং ওসমানীনগর থানার তাজপুর এলাকার মৃত তারিফ উল্লাহর ছেলে মো. জামাল উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনলাইন তীর জুসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, আটককৃত সবার বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad