জকিগঞ্জে নিখোঁজ মানিকের সন্ধান চায় পরিবার, থানায় জিডি

জকিগঞ্জে নিখোঁজ মানিকের সন্ধান চায় পরিবার, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৪/০৮/২০২৬ ২০:১৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার দক্ষিণ নওয়া গ্রামের বাসিন্দা মো. মানিক আহমদ (৩৮) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না। একদিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবার ও স্বজনদের।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাসা, পরিচিতজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর নিখোঁজ ব্যক্তির স্ত্রী ফাতিমা বেগম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডি নম্বর-১৪৮।

নিখোঁজ মানিক আহমদের পিতা মৃত আব্দুল আজিজ এবং মাতা মোছা. আসমা খাতুন। তিনি জকিগঞ্জ পৌরসভার দক্ষিণ নওয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ গোপন ও প্রকাশ্য—উভয়ভাবেই তাঁর সন্ধানে কার্যক্রম শুরু করেছে। সম্ভাব্য সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।"

পরিবারের সদস্যরা সবার প্রতি মানবিক আবেদন জানিয়ে বলেছেন, কেউ যদি মো. মানিক আহমদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও তাঁকে দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন। একটি তথ্যই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। সন্ধান পেলে যোগাযোগ করুনঃ  ০১৭৮৭-১৩২৪৩৫ অথবা ০১৩১০-৯৮৬৮১০


মোর্শেদ লস্কর / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad