চার বিভাগে ফের ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই চারটি বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: