সিলেটে ফাহিমা হত্যায় রায়: জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ

সিলেটে ফাহিমা হত্যায় রায়: জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৮/২০২৬ ১৫:৫২:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যার মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার বাকি দুই আসামি জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন।

ঘটনার মাত্র তিন মাসের মাথায় এই রায় এল। মামলাটিতে ঘটনার এক মাস পাঁচ দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল, যেখানে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে এবং লাশ গুমে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল ও কালামকে অভিযুক্ত করা হয়।

নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা, দিনমজুর রাইসুল হকের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা এবং মৃত তোতা মিয়ার ছেলে।

গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। দুদিন পর ৮ মে রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ১১ মে রাতে ফাহিমার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে ও আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad