দুই বছর পর মহানগর সভাপতির পদে পুনর্বহাল হলেন নাসিম হোসাইন
প্রায় দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে পুনর্বহাল হয়েছেন নাসিম হোসাইন। একই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রেজাউল হাসান কয়েস লোদীকে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বদা তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির পদে ফিরলেন নাসিম হোসাইন।
ডিডি/ নীরব
মন্তব্য করুন: