সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২২ জন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২২ জন

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৮/২০২৬ ১৪:২২:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে এলাকায় দুই বাসের সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী নগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন।


পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মধ্যে সংঘর্ষ হয়। ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের সাত জন যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিন বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।


তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ স্থানীয় বালাগঞ্জ হাসপাতালে রেখেছে। বর্তমানে দুর্ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।



নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad