সিলেট সীমান্তে ৪৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

সিলেট সীমান্তে ৪৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৮/০৮/২০২৬ ১৪:৪৫:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, কসমেটিকস, গরু-মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ী ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মোবাইল ফোন, কসমেটিকস, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ী ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


সাইফুল ইসলাম বাবু /রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad