ছাতকের রাধানগর মাদ্রাসার দুই শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন
২০২৬ সালের দাখিল পরীক্ষায় ছাতক উপজেলার রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। তারা হলো—হাবিবা আক্তার ও মাহবুবা আক্তার নৌরিন।
হাবিবা আক্তার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে সাধারণ বিভাগে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে। সে তেঘরি গ্রামের মো. আশব আলী ও শিরিয়া বেগমের কন্যা। প্রকাশিত ফলাফলে আরবি, ইংরেজি, ইসলামিক ইতিহাস, গণিত ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে সে এ+ অর্জন করেছে।
অন্যদিকে, মাহবুবা আক্তার নৌরিনও একই মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে। তার রোল নম্বর ৩৪০১১৮। নৌরিন রাধানগর গ্রামের রাজব উদ্দিন ও রুশনা বেগমের কন্যা।
প্রকাশিত মার্কশিট অনুযায়ী, নৌরিন কুরআন মাজিদ ও হাদিস শরীফে ১৮১, আরবি বিষয়ে ১৬৪, ইংরেজিতে ১৭৫, বাংলায় ১৫৬, গণিতে ৮৩, ইসলামের ইতিহাসে ৮৩, আকাইদ ও ফিকহে ৮২ এবং আইসিটিতে ৪৪ নম্বরসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
দুই শিক্ষার্থীর এই সাফল্যে তাদের পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্য ও শিক্ষকরা।
রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
এদিকে, দুই শিক্ষার্থীর পিতা-মাতা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাছিত মাদ্রাসার শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুই কৃতী শিক্ষার্থীসহ মাদ্রাসার সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
সুজন তালুকদার / রত্না বাউরী
মন্তব্য করুন: