জৈন্তাপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গিয়ে বাংলাদেশি যুবক আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে নিজাম উদ্দিন (২০) নামে এক বাংলাদেশি যুবককে খাসিয়ারা ধরে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ২৮ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী প্রকাশ গৌরীশঙ্কর গ্রামের কাজী মুসলিম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন সীমান্তের ১২৮৭ নম্বর পিলার অতিক্রম করে ভারতের হেওয়াই বস্তির পুরাতন ফিল্ড এলাকায় প্রবেশ করেন। সেখানে তাকে খাসিয়ারা আটক করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সম্প্রতি নিজামের এক চাচাতো ভাইয়ের সঙ্গে ভারতের হেওয়াই বস্তির এক নারীর সম্পর্কের ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে নিজামকে ধরে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাইফুল ইসলাম বাবু / রত্না
মন্তব্য করুন: