জকিগঞ্জে ইউএনও অফিসে বিক্ষোভের পর তালা, ২৪ ঘন্টার আল্টিমেটাম

জকিগঞ্জে ইউএনও অফিসে বিক্ষোভের পর তালা, ২৪ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১২/০৮/২০২৬ ২১:১২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ে বিক্ষোভ ও তালা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদল তালা লাগিয়ে বিক্ষোভ করে ।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ধর্মীয় স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তারা। তাদের দাবি, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে।

এছাড়া পরীক্ষা না দিয়েও একজনকে সুপারভাইজার পদে উত্তীর্ণ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে তারা প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফলাফল প্রকাশের দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে তালা মেরে দেন।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



মোর্শেদ লস্কর / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad