আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট ‘ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছে 'সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ'।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় সিলেট সার্কিট হাউসে এই সৌহার্দ্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেটের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সাথে 'সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ'-এর নবগঠিত কমিটির আসন্ন অভিষেক অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, আব্দুল মুনিম মল্লিক মুন্না (সভাপতি), আব্দুল হাদী পাবেল (সাধারণ সম্পাদক), হোসেন আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক),তাহমিদুল হাসান জাবেদ (অর্থ সম্পাদক)।
এ সময় সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী ব্যবসায়ী সমিতি ও মার্কেটের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান চৌধুরী/ ডিডি
মন্তব্য করুন: